আসুন একজোটে থাকি, একজোটে বাঁচি

অর্ঘ্য দত্ত



প্রতিটি মানুষের মধ্যে শুকিয়ে যাওয়া বিবর্ণ ঝরাপাতার ওপর দাঁড়িয়ে থাকা নিষ্পত্র বৃক্ষের মতো একটি শীতার্ত মানুষ বাস করে। সেই মানুষটি সারাজীবনই নিজের শিকড়ের গোড়া থেকে কুড়িয়ে তোলে ঝরা পাতার মিহি উষ্ণতা, শুষে নেয় খসে যাওয়া স্মৃতিপত্র ের অবশিষ্ট à¦•à§à¦²à§‹à¦°à§‹à¦«à¦¿à¦²à Ÿà§à¦•à§à¥¤ প্রতি বছর নিয়ম করে বসন্ত আসে, আসে অন্য ঋতুরা। তবু এক স্মৃতিকাতঠতা ঘাপটি মেরে বসে থাকে আমাদের বুকের ভেতর, আমাদের ফুল্লকুসুঠিত জীবনের কোলে। নির্জন পুকুরপাড়ৠবসে অমল-à¦°à¦¾à¦–à¦¾à¦²à§‡à ¦° তেঁতুলবিচঠদিয়ে ষোলো ঘুঁটি খেলার মতো আমাদের জীবন-মৃত্যৠà¦° মাঝে বসে আনমনে খেলে চলে এক স্মৃতিবালঠবা স্মৃতিবালি কা, যে বারোমাস‌ই শীতার্ত। যার হৃদয়ের ত্বকেও ফুটে থাকে পদ্মকাঁটাॠযে বুঁদ হয়ে থাকতে চায় স্মৃতির নিকোটিনে। কেউ কেউ এসব টের পায় কেউ বা পায় না!

আমরা সবাই জানি, আদপে স্মৃতি সতত‌ই সুখের নয়। সন্ত্রাসেঠমতোই সেও কখনও কখনও আমাদের তাড়না করে, তাড়িয়ে বেড়ায়। আবার কখনো সমাজে সংসারে বাস করেও আমরা আশ্রয় নিই স্মৃতির ভিতর। স্মৃতির ভিতরেই থাকে আমাদের এক নিভৃত বাস। স্মৃতিকাতঠতাই আসলে আমাদের প্রিয় ব্যাধি ও উপশম।

এই শীত সংখ্যায় আমরা জড়ো করতে চেয়েছি সেই সব ঝরাপাতা। সবাই মিলে ভাগ করে নিতে চেয়েছি তার অন্তর্লীন ওম।

গত ১১-১২ জানুয়ারি মুম্বাইয়ৠঅনুষ্ঠিত হল ষষ্ঠ লালমাটি উৎসব। দিনদিন সে এক প্রকৃত মাটির উৎসবের রূপ নিচ্ছে। এবছর লালমাটি উৎসবের কর্ণধার শ্রী রাজর্ষি চ্যাটার্জৠর আগ্রহে এই উৎসব উপলক্ষে ছেলেবেলার খেলাধুলা বিষয়ক নির্দিষ্ট শব্দ সংখ্যার লেখা আহ্বান করা হয়েছিল। অনেক লেখা এসেছে। কথা ছিল, সে সব লেখা থেকে নির্বাচিত লেখাগুলি প্রকাশ করা হবে বম্বেDuck পত্রিকায়। সেই মতো বাছাই নয়টি লেখা রাখা হল এই সংখ্যায়।

জানি এই মুহূর্তে স্মৃতি জাবরকাটার মতো কোনো সুখাবসরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি না। এখন এক উত্তাল সময়। কায়েমী স্বার্থ ও ক্ষমতা সুচতুর ভাবে মানুষে মানুষে বিভেদকে আরো তীব্র করে তুলছে। এবং কোনো রাজনৈতিক দলের ধ্বজাধারী না হয়েও বম্বেDuck পত্রিকা মানুষের মধ্যে যে কোনো বিভেদের বিপক্ষে তার অবস্থান স্পষ্ট করে জানাচ্ছে।

এ লেখা শেষ করার আগে দুটি কাজের কথা বলি।

ব‌ইমেলা কাগুজে সংখ্যা প্রকাশিত হতে চলেছে আসন্ন কলকাতা আন্তর্জাতঠক ব‌ইমেলায়, à§§ ফেব্রুয়াঠি, সন্ধ্যায়, সৃষ্টিসুখ প্রকাশনার স্টলের সামনে, যেমন প্রতিবছর হয়। সেখানেই বম্বেDuck ব‌ইমেলা সংখ্যা প্রকাশের সঙ্গে সঙ্গে লালমাটি উৎসব উপলক্ষে পাঠানো লেখার মধ্যে থেকে যাদের লেখা এখানে মনোনীত হয়েছে তাদের à¦ªà§à¦°à¦¤à§à¦¯à§‡à¦•à§‡à ° হাতে তুলে দেওয়া হবে 'লালমাটি উৎসব স্মারক মানপত্র'।

আপনাদের অনেকের হয়তো মনে আছে আমরা ২০১৯ সাল থেকে প্রতিটি পাঁচ হাজার টাকা অর্থমূল্যৠ‡à¦° দুটি সাহিত্য পুরস্কার প্রদানের কথা ঘোষণা করেছিলাম। আগামী ২২ ফেব্রুয়াঠি, মুম্বাইয়ৠ, সঙ্ঘমিত্র কালী বাড়ি প্রাঙ্গণে আয়োজিত একটি অনুষ্ঠানে বম্বেDuck তুলে দেবে তাদের সাহিত্য পুরস্কারগৠà¦²à¦¿à¥¤ এখানেই প্রথম ঘোষণা করতে চাই পুরস্কার প্রাপকদের নাম।

"প্রবীর রায়চৌধুরৠস্মৃতি পুরস্কার- '১৯" পাচ্ছেন কবি বুদ্ধদেব হালদার।
"সঙ্ঘমিত্ঠসাহিত্য পুরস্কার- '১৯" পাচ্ছেন লেখক আনসারউদ্দঠ¿à¦¨â€Œà¥¤

মুম্বাইয়েঠ° অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করতে সম্মত হয়েছেন দুজনেই। বম্বেDuck এনাদের দুজনকেই জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এছাড়াও দীর্ঘদিনেঠ° সাহিত্য সাধনার জন্য বম্বে‌Duck পত্রিকা বিশেষ সম্মাননা জ্ঞাপন করবে প্রবীন কবি ও গল্পকার বিশ্বদেব মুখোপাধ্যঠ¾à¦¯à¦¼à¦•ে। কলকাতায় ওঁর বাসভবনে গিয়ে আমরা ওনার হাতে তুলে দেব এই সম্মাননার স্মারক।

বম্বেDuck-এর সমস্ত লেখক পাঠক বন্ধুদের জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসুন একজোটে থাকি, একজোটে বাঁচি।

ফেসবুক মন্তব্য